ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ জানাজা হয়।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা ধানমন্ডিতে হয় নামাজে জানাজা।

ছেলে মুয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে বিকেল ৩টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে ডি-এইট সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। শোক ও সমবেদনা জানান পরিবারের সদস্যদের।

হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। দেখা করেন হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে। সজ্জ্বন, মৃদুভাষী হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ল্যাবএইডে আসেন জামায়াতের আমির ড. শফিকুর রহমানও। তিনি বলেন, খাঁটি দেশ প্রেমিককে হারাল বাংলাদেশ।

হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে যান তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা। ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এই আইনজীবী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন

আপডেট সময় : ১২:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪