ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ক্রিসমাস ফান ফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নাইজেরিয়ান পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়।পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি এই খবর জানায়।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচন্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানস্থলে ৫ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে নাইজেরিয়ার ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘‘ফান ফেয়ার’’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার ৫ ঘণ্টা আগে বুধবার ভোর ৫টায় এসেছিলেন।

তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন।কারণ আয়োজকরা ৫,০০০ শিশুর প্রত্যেককে অর্থ প্রদান এবং অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪