ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় সদরের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াশিম (১৭) নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

আটক হওয়া ওই কিশোর অমরখানা ইউনিয়নের রেজাউল করিমের ছেলে।

এদিকে ওয়াসিমকে ফিরিয়ে আনতে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চার-পাঁচজন কিশোর অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় তারা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, সীমান্ত থেকে ওই কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফ আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেবে বলে জানা গেছে। তাকে ফেরত আনতে চেষ্টা অব্যাহত আছে। ফেরত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় : ১০:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪