ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি আবারও ট্রাম্পের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার নিজের বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে।

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প বলেন, তারা প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের ওপর ওপর অধিক কর চাপায়। অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি।

তিনি বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, কিন্তু আমরাও চাপাবো।

এর আগে, প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, নতুন সরকারে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমনই ব্যবহার পাবেন, এটাই আশা করা উচিত।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নেবেন। তার আগেই তিনি ভারত ও ব্রাজিলকে হুমকি দিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি আবারও ট্রাম্পের

আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪