ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১ হাজার ৪৭৬ কোটি টাকার ক্ষতি লক্ষ্মীপুরে বন্যায়

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে চলমান বন্যায় ১ হাজার ৪৭৬ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কৃষি, মৎস্য খাত ও সড়ক যোগাযোগ ব্যবস্থায়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জেলার ৫টি উপজেলায় বসবাসরত ১৯ লাখ ৩৭ হাজার ৮৬২ জন মানুষের মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়ে।

বন্যায় ২৮ হাজর ৬১৫ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ১৯৯ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পানিতে ডুবে ২ হাজার ৭৪৬ কিলোমিটার কাঁচা, পাকা রাস্তা নষ্ট হয়েছে। ফলে ৩০১ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও ১৯৬ টি ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়ে ১৩ কোটি টাকার ক্ষতি।

এদিকে কৃষি বিভাগে ৫৮ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ৬৩৩ কোটি ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মৎস্য বিভাগের ৩৭ হাজার ৭৬টি পুকুর ও জলাশয় ভেসে গেছে। এতে ২৩৭ কোটি ৭৮ লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের।

এছাড়া প্রাণী সম্পদের ৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে ১৩৪ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৭৯ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে ১ কোটি ৪১ লাখ টাকা।

১৩২ হেক্টর বনাঞ্চলের বনায়নে ৪৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিদ্যুৎ লাইনে ক্ষতি হয়েছে ১ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার।

১৩.৮৭ কিলোমিটার নদীর তীর ক্ষতিগ্রস্থ হয়েছে, এতে ২৩ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এদিকে পানিতে ডুবে ১২ হাজার ৯৮৪ টি নলকূপ ক্ষতিগ্রস্থ হয়েছে, এতে ৩১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্বাস্থ্য সম্মত পায়খানা ২৯ হাজার ৩৭০টি ক্ষতিগ্রস্থ হয়ে ২৯ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৩টি স্বাস্থ্য সেবা কেন্দ্র ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
৪০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়ে ১৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া হ্যাচারীতে ১ হাজার ৩৭০ হেক্টরে ২১ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এনিয়ে জেলায় মোট ১ হাজার ৪৭৬ কোটি  ১৩ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান বলেন, ইতিমধ্যে বন্যা ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লিখিতভাবে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সুষমভাবে বন্টন করা হবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

১ হাজার ৪৭৬ কোটি টাকার ক্ষতি লক্ষ্মীপুরে বন্যায়

আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪