ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডিবি প্রধান হারুন ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, তার স্ত্রী শিরিন আক্তার ও ছোট ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি থেকে মামলাগুলো দায়ের করা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ছোট ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সাবেক ডিবি প্রধান হারুন ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আপডেট সময় : ০৪:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪