ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় সদস্যদের মিটিং অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় সাধারণ আলেম সমাজ-এর কেন্দ্রীয় সদস্যদের পরস্পর পরিচিতি এবং আগামীর কার্যক্রম ও তার লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। সভাটি সাধারণ আলেম সমাজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাধারণ আলেম সমাজ-এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে চলমান ও ভবিষ্যত কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার জন্য বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষভাবে বুদ্ধিবৃত্তিক কার্যক্রম ও চিন্তাশীল পদক্ষেপের মাধ্যমে আবহমান বাংলার সাংস্কৃতিক স্বৈরাচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ রাষ্ট্র পুনর্গঠনে জনসাধারণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাধারণ আলেম সমাজের কর্মপন্থা এবং লক্ষ্য নির্ধারণে একমত পোষণ করেন এবং সংগঠনের অগ্রগতি ও কার্যক্রমে নিজেদের সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাধারণ আলেম সমাজ দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অগ্রসর হচ্ছে। এর ধারাবাহিকতায় আগামী দিনের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে সংগঠনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় সদস্যদের মিটিং অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪