ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল টি-টোয়েন্টিকে কৃতিত্ব দিলেন ম্যাচসেরা মেহেদী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয় দিবসের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে বাংলাদেশ। 

কিংসটাউনে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে করে ১৪৭ রান। ওপেনার সৌম্য সরকার ৩২ বলে ৪৩ রান করার পর ২৭ বলে ২৭ রান করেন জাকের আলী। এছাড়া ২৪ বলে ২৬ রান করেন মেহেদী হাসান, আর শেষদিকে ১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন শামিম হোসেন। ফলে ২০ ওভারে ১৪৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা পড়ে মেহেদী হাসানের স্পিন ঘূর্ণির সামনে। ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ার পর শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ১০ উইকেটে ১৪০ রান করে। ব্যাট হাতে ২৬ রান করার পর বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী।

ম্যাচসেরার পুরস্কার নিয়ে মেহেদী বলেন, আমরা চেষ্টা করেছি টাইট বোলিং করার জন্য। কারণ, আমরা জানতাম পুঁজি ছিল কম। এই কম পুঁজিকে ধরে রাখতে হলে, তেমন বোলিংই করতে হবে।

কদিন আগে শেষ হওয়া গ্লোবাল টি-টোয়েন্টিকে কৃতিত্ব দিয়ে মেহেদী বলেন, ‘আমি এই উইকেটগুলো বেশ উপভোগ করেছি। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছিলাম আমি, যা আমাকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে।’

এছাড়া শামিমের ক্যামিও ইনিংসের প্রশংসা করে মেহেদী বলেন, শামীম দারুণ একটি ইনিংস খেলেছে। ওই সময়টা আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি তার সঙ্গে একটা ভালো জুটি গড়ে তোলার জন্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গ্লোবাল টি-টোয়েন্টিকে কৃতিত্ব দিলেন ম্যাচসেরা মেহেদী

আপডেট সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪