ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইমাদ-আমিরের পর অবসরে পাকিস্তানের আরও এক ক্রিকেটার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

পাকিস্তান ক্রিকেটে অবিরাম মঞ্চস্থ হতে থাকে নাটক। আজ কোচ বদলাচ্ছে তো কাল বদল আসছে নির্বাচক প্যানেলে। কখনো কেউ একজন দলে ডাক পাচ্ছেন তো কেউ আবার বাদ পড়ছেন মুহূর্তেই। এবার দেশটির ক্রিকেটে যেন অবসরের হিড়িক পড়েছে যার শুরুটা হয়েছে ইমাদ ওয়াসিমকে দিয়ে। ইমাদ ওয়াসিমের পর গতকাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। এ দুজনের পর এবার বিদায় বললেন মোহাম্মদ ইরফান।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মোহাম্মদ আমির, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অভিমান করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার, তবে এসময়টাতে তার পারফরম্যান্স দেখে অনেকবারই তাকে ফেরানোর দাবি উঠেছিল।

সব শেষ ২০২৪ সালের মার্চে অবসর ভেঙে পাকিস্তানের জার্সিতে ফিরেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। তবে তার এই যাত্রাপথ লম্বা হলো না। পাকিস্তানের জার্সিতে ফেরার ৮ মাসের মাথায় আবারও অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। গতকাল শনিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আমিরের আগে অবসর নিয়েছেন ইমাদ ওয়াসিম। গত বছর ২৪ নভেম্বর অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাদ, এরপর আবার দলে ফিরেছিলেন তিনি। তবে ফেরার ১৩ মাসের মাঝে আবর দ্বিতীয়বার ঘোষণা দিলেন অবসরের।

এদিকে ইমাদ আমিরের পর অবসরের ঘোষণা দিয়েছেন পেসার মোহাম্মদ ইরফান। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার তিনি। গতকাল রাতেই অবসরের সিদ্ধান্ত জানান ইরফান, তবে ইমাদ-আমিরের মতো এটি ইরফানের দ্বিতীয়বার অবসর নেয়া নয়, এবারই প্রথম অবসরের ঘোষণা দিলেন এ পেসার।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে গতকাল এক্সে দেয়া এক পোস্টে ইরফান বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে সমর্থন করে যাব এবং উদ্‌যাপন করব।

পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলে ১০৯টি উইকেট নিয়েছেন ইরফান। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই বোলার আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমাদ-আমিরের পর অবসরে পাকিস্তানের আরও এক ক্রিকেটার

আপডেট সময় : ০২:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪