ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবি পার্টির পদে তিন প্রার্থী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

এবি পার্টির চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী,  যুগ্ম আহ্বায়ক লেফট্যানেন্ট কর্নেল (অব.) দিদারুল আলম ও  সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। নির্বাহী পরিষদের ২১ সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ৬০ নেতা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন।

তারা হলেন, বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।

আগামী ২৮ ডিসেম্বর এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল হবে। সেদিন দলটির চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ জন নির্বাহী পরিষদ নির্বাচিত হবেন কাউন্সিলরদের সরাসরি ভোটে। প্রার্থিতা তালিকা চূড়ান্তের পর প্রচার শুরু করেছেন প্রার্থীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এবি পার্টির পদে তিন প্রার্থী

আপডেট সময় : ১১:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪