ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আল্লু অর্জুন গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

‘পুষ্পা টু’ দেখতে গিয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম নিউজ এক্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে।

অন্যদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ আজ (শুক্রবার) আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে সিনেমার নায়ক আল্লু আর্জুনের সাথে দেখা করতে সিনেমা হলে ভিড় করেন ভক্তরা। এ সময় পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। নিহত ভক্তের নাম রেবতী। ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।

ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮ বছর বয়সী সে শিশু। জনস্রোত সামলাতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে তখনই পদপৃষ্ঠ হন স্বামী ও দুই সন্তান নিয়ে সিনেমা হলে আসা ওই নারী।

ওই সময় তদন্তকারী কর্মকর্তারা জানান, ঐ নারী যখন পদদলিত হন তখন পুষ্পা টু সিনেমার স্টারকাস্ট আল্লু আর্জুন সিনেমা হলেই অবস্থান করছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লু অর্জুন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪