ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রশাসনে বড় রদবদল আসছে, শিগগিরই প্রজ্ঞাপন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আসছে। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করায় পদটি খালি হয়।

এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে নেওয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে আসতে পারেন পরিকল্পনা কমিশনের সদস্য ও অ্যাডমিনিস্ট্রেট সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা শামসুল আলমকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হতে পারে।

তবে চলতি দায়িত্বে থাকা ১১ ব্যাচের কর্মকর্তা নজরুল ইসলামকে এ পদে নিয়োগ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এ ছাড়া একই ব্যাচের ফরিদুল ইসলামকেও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের সচিব করা হতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশাসনে বড় রদবদল আসছে, শিগগিরই প্রজ্ঞাপন

আপডেট সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪