ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

চলতি বছরে ফিলিস্তিন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এরপরই রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। বাংলাদেশে এ বছর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।

আরএসএফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ৫৪ সাংবাদিকের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুজন সাংবাদিক নিহত হয়েছেন।

চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় শীর্ষে রয়েছে গাজা। এরপরই আছে পাকিস্তানের নাম। দেশটিতে এ বছর সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে।

সংস্থাটি ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চারটি অভিযোগ দায়ের করেছে।

সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর চারজন অন্তর্ভুক্ত হয়েছেন।

যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারান্তরীণ রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী মোট ১৪৫ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। এসব হত্যাকে অভূতপূর্ব রক্তপাত হিসাবে বর্ণনা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

আপডেট সময় : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪