ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মাঠে ফিরছেন তামিম ইকবাল এনসিএল টি-টোয়েন্টি দিয়ে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

সিলেটে এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগের দিন সবার দৃষ্টি ছিল তামিম ইকবালের দিকে। দীর্ঘ সাত মাসের বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তিনি। এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বুধবার (১১ ডিসেম্বর) মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক।

তামিম ইকবাল শেষবার মাঠে নেমেছিলেন চলতি বছরের মে মাসে, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে শেখ জামালের বিপক্ষে।

এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তবে এই সময়টিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে একাই কঠোর অনুশীলন চালিয়ে গেছেন। মাঠে কবে ফিরবেন বা জাতীয় দলে আবার খেলবেন কি না—এসব প্রশ্নের উত্তর না মিললেও, এবার এনসিএল টি-টোয়েন্টি দিয়ে তার ফেরাটা নিশ্চিত হয়েছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শেষে তামিমের মুখে ছিল স্বস্তির হাসি।

বিপিএলের অসাধারণ পারফরম্যান্স ধরে রেখে এবারও সেরা ফর্মে খেলতে চান তিনি। গত বিপিএলে সর্বোচ্চ ৪৯২ রান করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। তার নেতৃত্বেই ফরচুন বরিশাল শিরোপা জেতে। এবার এনসিএলে চট্টগ্রাম বিভাগের হয়ে ট্রফি জেতানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছেন তামিম।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠে ফিরছেন তামিম ইকবাল এনসিএল টি-টোয়েন্টি দিয়ে

আপডেট সময় : ১২:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪