ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এমপিদের ৪০০ কোটি টাকার গাড়ি নিলামে উঠবে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানের পতন হয় শেখ হাসিনা সরকারের। যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের জন্য আনা গাড়িগুলো আর খালাস করা হয়নি। নির্বাচনের পর এমপিরা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করতে চেয়েছিলেন ৪০০ কোটি টাকা মূল্যের ৪৪টি বিলাসবহুল গাড়ি। এবার সেগুলো নিলামে উঠতে যাচ্ছে।

এদিকে ৪৪ গাড়ি আটকা পড়লেও সুযোগে সংসদ বিলুপ্ত হওয়ার দিন কয়েক আগে সাকিব আল হাসান, ফেরদৌস আহমেদ ও ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ সাতজন এমপি খালাস করে নিয়ে গেছেন সাতটি গাড়ি। আরও চারজন এমপি জমা দিয়েছিলেন তাদের নথি। তবে সেগুলো আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এখন আর গাড়িগুলো বিনা শুল্কে ছাড়িয়ে নেওয়ার সুযোগ নেই।

কাস্টমস সূত্র জানায়, শর্ত সহজ করে গাড়িগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুল্কসহ এসব গাড়ির প্রতিটির বাজারমূল্য ১০ থেকে ১২ কোটি টাকা। গাড়িগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি তিন হাজার থেকে চার হাজার সিসি। এই ধরনের গাড়ির ওপর ৮১০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ হয়ে থাকে। কিন্তু এমপিরা পেতেন শুল্কমুক্ত সুবিধা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম, কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জু, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস, হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক এমপি শাহজাহান ওমরসহ অন্তত ৫১ জন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিদের ৪০০ কোটি টাকার গাড়ি নিলামে উঠবে

আপডেট সময় : ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪