ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজ ছাত্রদলের নাগরিক ও নেতাকর্মী হত্যার বিচার চেয়ে মানববন্ধন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতন-হত্যাকাণ্ডের যথাযথ বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার নেতৃবৃন্দ।

বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এতে অংশ নেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস সহ অসংখ্য নেতাকর্মীরা।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন বারবার ফিরে না আসে। আমরা আগামীতে মানবাধিকার-সাম্যের বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের সাম্যের বাংলাদেশ দেখতে চাই।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান শাহীন বলেন, মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য। কিন্তু বিগত দেড় যুগ ধরে সরকার মানবাধিকার কুক্ষিগত করে রেখেছিল। বিরোধীদলের নেতাদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকে থাকতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস, চৌধুরী আলমসহ অসংখ্য নেতৃবৃন্দকে গুম করেছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠার। সর্বশেষ জুলাই আন্দোলনে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করেছে খুনি হাসিনা। এই খুনি হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা তুলে নিয়ে তাকে দেশে আসার সুব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঢাকা কলেজ ছাত্রদলের নাগরিক ও নেতাকর্মী হত্যার বিচার চেয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪