ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গান বাংলার তাপস মালিকানা দখলের মামলায় গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে
অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন গান বাংলার মালিকানা দখলের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৯ ডিসেম্বর তারিখ ধার্য করেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গত ২৫ নভেম্বর বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে তাপসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় অন্য আসামিরা হলেন তাপসের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারজানা মুন্নী, রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে আছেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গান বাংলার তাপস মালিকানা দখলের মামলায় গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪