ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভয়ে আত্মগোপনে আছি : মনিরুল ইসলাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। এদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়েছে। তবে এখনো খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশীদ, মনিরুল ইসলামদের।

এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশেই আছেন। জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আছেন বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

টেলিফোনে ওই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব।

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা দাবি করেন, ‘এসবি থেকে সরকারকে একাধিকবার রিপোর্ট দেওয়া হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না।’

গত সরকারের আমলে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব ছিলেন মনিরুল ইসলাম। সরকার পতনের পর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি করা হয়েছে তাকে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়ে আত্মগোপনে আছি : মনিরুল ইসলাম

আপডেট সময় : ০৩:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪