ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফারুক-সাদেক-সৈকত-মানিক শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ডে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক কিশোর হত্যা মামলায় সাবেক বিমান মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মনির হোসেন প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রোববার (৮ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. শাহিন রেজার আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কিশোর শামীম। মামলায় অভিযোগ করা হয়, এসময় আসামিদের ছোঁড়া গুলিতে নিহত হয় কিশোর শামীম।

ওই ঘটনায় বাদী হয়ে ধানমন্ডি থানায় নিহত শামীমের মা জাহানারা বেগম শেখ হাসিনাসহ ১২৮ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারুক-সাদেক-সৈকত-মানিক শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ডে

আপডেট সময় : ০৬:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪