ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নবনিযুক্ত ২৩ বিচারপতি সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতির সথে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ২৩ জন বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।

এ সময় বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

২৩ বিচারপতি হলেন- বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসরাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

গত ৯ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত ২৩ বিচারপতি সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতির সথে

আপডেট সময় : ০৩:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪