ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত সারজিস আলম প্রয়োজনে জীবন দেব

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনিদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত আছেন। এ জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গণমাধ্যমেকে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুর্নবাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত অছি।

তিনি বলেন, শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি, খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তারা প্যাথলজিক্যাল খুনি। তাদেরও বিচারের আওতার দাবি জানান তিনি।

সারজিস হুঁশিয়ারি করে বলেন, এ বাংলাদেশে কোনো দালাল, তোষামোদকারী ও দলান্ধদের জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে ব্যবসা হচ্ছে। এমন কিছু হলে তাদের বিরুদ্ধে আগামীর প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে। শহীদ ও আহতদের স্পিরিটের সাথে কেউ বেঈমানি করলে তার বিরুদ্ধে এ বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করা হবে।

এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে সারজিস আলমের কুশল বিনিময়কালে এক আবেগময় পরিবেশ তৈরি হয়। সারজিস আলম ও মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধসহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত সারজিস আলম প্রয়োজনে জীবন দেব

আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪