ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে আসছেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

আগামী ৯ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য ঢাকায় আসছেন তিনি।

আগস্টের ৫ তারিখে শেখ হাসিনা সরকারের পতন ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বিক্রম মিশ্রির ঢাকা সফরের তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

তবে বিক্রম মিশ্রি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা এখনো জানা যায়নি।

এফওসি সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয়সওয়াল বলেন, ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে আসছেন

আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪