সুসময় আবর্তিত হচ্ছে পরীমণিকে ঘিরে। কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন রঙিলা কিতাবে রঙ ছড়িয়ে। নতুন বছরও থাকছে সে ধারাবাহিকতা। কেননা ১৭ জানুয়ারি আসছে নায়িকায় কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার।
গতকাল বলিউড সিনে বিশ্লেষক তরণ আদর্শও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন ‘ফেলুবক্সী’র পোস্টার। তবে সেখানে কোথাও দেখা যায়নি পরীমণিকে। অবশ্য মধুমিতাসহ কাউকেই রাখা হয়নি। পুরো পোস্টার দখল করে আছেন সোহম চক্রবর্তী।
এদিকে অতীতে পোস্টারে মুখ না থাকায় অনেক অভিনয়শিল্পীকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তবে সে পথে হাঁটেননি পরী। বরং নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারে দিয়েছেন। ক্যাপশনে জানিয়েছেন মুক্তির তারিখ।
এ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে পরীমণি বলেছিলেন, কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে–পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। যা হোক, গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।’
‘ফেলুবক্সী’ নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সোহম-পরীমণি ছাড়াও এ ছবিতে আছেন মধুমিতা সরকার।
চেতনায়২৪ ডেস্ক : 






































