ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেটফ্লিক্সে আসছে রোশান পরিবারের অন্দরমহলের গল্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

কাজের মাঝে যখনই সময় পান পরিবারের সঙ্গেই সময় কাটান বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশান। এমনকি প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক। তবে এবারে পরিবারের সিক্রেট নেটফ্লিক্সের দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন হৃতিক। 

কারণ সেখানেই আসছে ‘দ্য রোশানস’ সিরিজ। খান, কাপুরদের পাশাপাশি বলিউডে রোশান পরিবারের অবদানও কম নয়। রাকেশ রোশান একসময় চুটিয়ে অভিনয় করেছেন। তারপর প্রযোজনা-পরিচালনা।

রাজেশ রোশান সুরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর যখন হৃতিক রোশান কহো না প্যায়ার হ্যায় সিনেমায় অভিনয়ের পরে দর্শকদের মন জয় করে নেন। তবে এবার কিছু অজানা গল্পও ‘দ্য রোশনস’  সিরিজের মাধ্যমে প্রকাশ্যে আসবে।

ইতোমধ্যে তথ্যচিত্রের ফার্স্টলুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন হৃতিক রোশান। সাদা-কালো সেই ছবিতে বাবা রাকেশ রোশান ও কাকা রাজেশ রোশানের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেতা।

নেপথ্যে রয়েছে তার দাদু রোশানের ছবি। নিজের এই পোস্টের ক্যাপশনে হৃতিক লিখেছেন, ভালোবাসা ও উত্তরাধিকারের মধ্যে চলতে থাকা এক সফর যা হিন্দি সিনেমাকে গান, ম্যাজিক ও না ভুলতে পারা একাধিক মুহূর্ত উপহার হিসেবে দিয়েছে।

উল্লেখ্য, এর আগে যশরাজ ফিল্মসের গল্প নেটফ্লিক্সের তথ্যচিত্রে দেখা গেছে। সেই তথ্যচিত্রের নাম ছিল ‘দ্য রোম্যান্টিকস’। এরপরই অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে আসে অ্যাংরি ইয়াং মেন।

এই তথ্যচিত্রে বলিউডের বিখ্যাত গল্পকার জুটি সেলিম-জাভেদের গল্প তুলে ধরা হয়। এবারে রোশান পরিবারের অন্দরমহলের গল্প শোনা যাবে। আর সেখানে কী কী সিক্রেট ফাঁস হবে, তা খুব শিগগিরিই জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নেটফ্লিক্সে আসছে রোশান পরিবারের অন্দরমহলের গল্প

আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪