ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠানের প্রধান গুলিতে নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার–এর প্রধান ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ব্রায়ান থম্পসনের স্ত্রী পলেট থম্পসন এনবিসি নিউজকে জানান, ব্রায়ান থম্পসনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তবে এনিয়ে তিনি বিস্তারিত আর কিছু জানতেন না।

বিবিসির প্রতিবেদনে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, ব্রায়ানকে পেছন থেকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।

নিউইয়র্ক পুলিশ বলছে, সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে।

সন্দেহভাজন হামলাকারী কালো হুডি পরা ছিল। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান বলে পুলিশ জানায়।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠানের প্রধান গুলিতে নিহত

আপডেট সময় : ১২:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪