ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুগন্ধায় বিএনপির প্রতিনিধি দল, ফিরে গেলেন অলি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় পৌঁছেছে।

বুধবার বিকাল সাড়ে তিনটায় ৫ সদস্যের এই প্রতিনিধি দল সুগন্ধায় পৌঁছায়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

একই সময়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছান। তবে কর্ণেল অলি পরে ফেরত গিয়েছেন। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেনি।

জানতে চাইলে এলডিপির একজন নেতা বলেন, স্যারের (অলি আহমদ) সঙ্গে  অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তাকে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সেখানে পৌঁছান। কিন্তু প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে তার নাম সেখানে নেই। পরে তিনি ফেরত গেছেন।

এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় আজ (বুধবার) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

সুগন্ধায় বিএনপির প্রতিনিধি দল, ফিরে গেলেন অলি

আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪