ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুবাদী আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের নেতৃত্বে মশাল মিছিলটি রাজধানীর কাঁটাবন মোড় থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের কাঁটাবন টপটেন মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন, ‘ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই। কিন্তু বাংলাদেশে তাদের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হওয়ায় তারা অযাচিত উদ্বেগ-উগ্রতা প্রকাশ করছে, যা সীমা অতিক্রম করেছে।’

‘বাংলাদেশের সাধারণ জনগণ দিল্লির তাঁবেদারি কখনোই মেনে নেবে না, বুকের তাজা রক্ত দিয়ে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে’-যোগ করেন এই ছাত্রনেতা।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, ওলিউদ্দিন ওলি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম আকন, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হোসেনসহ ঢাকার বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

আপডেট সময় : ০৮:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪