ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আওয়ামী লীগ আমলের রাজনৈতিক

হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তৈরি করে দেওয়া নির্ধারিত ছকে ১৭ ডিসেম্বর মধ্যে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর অথবা solicitor@lawjusticediv.gov.bd ঠিকানায় এই তালিকা পাঠাতে বলেছে মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গতকাল সোমবার এই চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে এ বছরের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিশেষত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা নামে পরিচিত) করা হয়। এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই ছক অনুসারে ওই মামলাগুলোর তথ্যাদি জরুরি ভিত্তিতে পাওয়া জরুরি।

আইন মন্ত্রণালয়ের তৈরি করে দেওয়া ছকে ক্রম, সংশ্লিষ্ট জেলার নামসহ আদালতের নাম, মামলার নম্বর, এজাহারকারী বা নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা এবং এর মধ্যে অজ্ঞাতনামা আসামির সংখ্যা (যদি থাকে), এজাহার বা নালিশে উল্লিখিত ঘটনার তারিখ, মামলাটি কোন আইনের কোন ধারায় দায়ের করা, মামলাটি কোন পর্যায়ে (তদন্তাধীন নাকি বিচারাধীন) আছে সেই তথ্য সন্নিবেশ করতে বলা হয়েছে।

চিঠিতে মামলার এই তালিকা প্রণয়নে বিশেষভাবে যত্নবান, দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আওয়ামী লীগ আমলের রাজনৈতিক

হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪