অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল গড়া নিয়ে না আছে চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। এই কারণে তাদেরকে ‘ড্যাডস আর্মি’ নামেও ডাকা হয়। তবে এবারের আইপিএলে তাদেরকেই ছাড়িয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
এবারের আইপিএলের দলগুলোর মধ্যে বয়সের গড়ে সবার উপরে কেকেআরই। অর্থাৎ, এ বছর ‘ড্যাডস আর্মি’ সিএসকে নয়, কেকেআর।
কলকাতার স্কোয়াডে এবার ৩৫ বছরের বেশি বয়সের ক্রিকেটার আছেন ৫ জন। ৩০ বছরের বেশি বয়সের ক্রিকেটারের সংখ্যা মোট ৯। ২৫ থেকে ৩০ বছরের মধ্যে ৮ জন।
কলকাতার সব থেকে বেশি বয়সের ক্রিকেটার মইন আলি (৩৭ বছর ১৬৬ দিন)। আন্দ্রে রাসেল, সুনীল নারাই ও আজিঙ্কে রাহানের বয়স ৩৬ ছাড়িয়েছে। মণীশ পাণ্ডের বয়স ৩৫। সব থেকে কম বয়সের ক্রিকেটার অংকৃষ রঘুবংশী (২০ বছর ১৭৯ দিন)। কলকাতার স্কোয়াডে ২০ বছরের নীচের কোনও ক্রিকেটার নেই।
সব মিলিয়ে কলকাতার খেলোয়াড়দের বয়সের গড় ২৮ বছর ৯ মাস প্রায়। বেঙ্গালুরুর ক্রিকেটারদের গড় বয়স ২৮ বছরের আশেপাশে।
সেই হিসাবে সবচেয়ে তরুণ দল গড়েছে রাজস্থান রয়্যালস। তাদের ক্রিকেটারদের গড় বয়স ২৫ বছর ৩ মাস প্রায়।
চেতনায়২৪ ডেস্ক : 






































