ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হলো। প্রথমবারের মতো এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গানে-আড্ডায়-স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে হলি ক্রস বিদ্যালয় প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার কল্পনা কস্তা বলেন, ‘সমাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে। আমার প্রত্যাশা, বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমরা তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের আহ্বায়ক রোজলিন সারা বলেন, হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান বৈশিষ্ট্য সততা ও শৃঙ্খলা, যা দিয়ে তাঁরা জয় করেছে পুরো বিশ্ব। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মূল্যবোধের চর্চা অব্যাহত রাখবে এবং অন্যদেরও উৎসাহিত করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪