ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঘৃণার চর্চা বাংলাদেশ-ভারতের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন তৈরি করবে’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলামা আলমগীর।

তিনি বলেছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে হামলা করেছে, তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়।

সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

তিনি বলেছেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা আশা করব, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে যেসব নেতা ভারতে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

‘ঘৃণার চর্চা বাংলাদেশ-ভারতের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন তৈরি করবে’

আপডেট সময় : ০৩:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪