ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস সরিয়ে বিশ্বকাপ লক্ষ্যে অটুট বাংলাদেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

আগামীকাল যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে হারালেই বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল প্রথম বারের মতো যুব বিশ্বকাপ খেলবে। যা হবে বাংলাদেশের হকিতে ইতিহাস। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ওমানের রাজধানী মাসকটে শুরু হবে ম্যাচটি।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ হকিতে স্বাগতিক ভারতসহ এশিয়ার সাত দেশ অংশগ্রহণ করবে। চলমান যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনকারী দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আগামীকাল থাইল্যান্ডকে হারালে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য লড়বে। ফলে বিশ্বকাপ নিশ্চিত হবে, অন্যদিকে বাংলাদেশকে হারালে থাইল্যান্ডও বিশ্বকাপে সুযোগ পাবে।

থাইল্যান্ড হকিতে বাংলাদেশের জন্য তেমন কোনো কঠিন প্রতিপক্ষ নয়। যুব ও সিনিয়র কোনো পর্যায়ে থাইল্যান্ডের বিপক্ষে হারের রেকর্ড নেই বাংলাদেশের। চলতি টুর্নামেন্টে থাইল্যান্ডে এ গ্রুপে চতুর্থ হয়েছে। প্রতিপক্ষের খেলা দেখে তেমন বিচলিত নন বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ, এই টুর্নামেন্টে তুলনামূলক দুর্বল দলগুলোর একটি থাইল্যান্ড। আমরা স্বাভাবিক খেলা খেলেই জয়ের প্রত্যাশা করছি এবং বিশ্বকাপের লক্ষ্যে অটুট রয়েছি।

হকিতে চীনও খুব বেশি অগ্রসর নয়। চীনের বিপক্ষে গতকাল বাংলাদেশ জয়ের সুযোগ হাতছাড়া করেছে। আবার একেবারে অন্তিম মুহুর্তে হেরেও যেতে পারত। সেখানে কাল জিতলেই বিশ্বকাপ বাড়তি একটা চাপ তো থাকছেই। তাই কোচ খেলোয়াড়দের চাপ মুক্ত রাখার প্রাণান্ত চেষ্টা করছেন, খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি। সবাই বেশ উজ্জীবিত। অন্য দশটি ম্যাচের মতোই স্বাভাবিক থাকতে বলেছি।

বিশ্বকাপের হাতছানি যেমন মানসিক চাপ তেমনি প্রতিপক্ষ দুর্বল থাইল্যান্ড আবার অতিরিক্ত আত্মবিশ্বাস। তাই সেদিকটিও খেয়াল রাখতে হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টকে। ‘কাওসার স্যার (বাংলাদেশ দলের ম্যানেজার ও হকির কিংবদন্তী ব্যক্তিত্ব) খেলোয়াড়দের যেমন নিদের্শনা দিচ্ছেন তেমনি আমাকেও পরামর্শ দিচ্ছেন। কালকের ম্যাচটি এমন বাড়তি চাপও নেয়া যাবে না আবার অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েও খেলা যাবে না’, বলেন কোচ শুভ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস সরিয়ে বিশ্বকাপ লক্ষ্যে অটুট বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪