ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭ কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্থগিত হওয়া দুটি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সূচি অনুযায়ী স্থগিত হওয়া গত ২৬ ও ২৮ নভেম্বরের পরীক্ষা যথাক্রমে আগামী ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে স্থগিত হওয়া ২৬ এবং ২৮ নভেম্বরের পরীক্ষা নতুন সময় সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের পরীক্ষা আগামী বছরের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষা ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

৭ কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আপডেট সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪