প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলছেন ফরহাদ রেজাফাইল ছবি
জয়ে মৌসুম শেষ মহানগরের
রাজশাহীতে চট্টগ্রাম তৃতীয় দিনটা শুরু করেছিল ৬ উইকেটে ১৭৩ রান নিয়ে। আজ আরও ৭৩ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় দলটি। তাতে ম্যাচ জিততে ১৩৯ রানের লক্ষ্য পায় ঢাকা মহানগর। চা বিরতির আগেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যটা পেরিয়ে যায় মহানগর। এবারের লিগে দলটির এটি তৃতীয় জয়। ৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল মহানগর। আপাতত দুইয়ে থাকলেও শেষ পর্যন্ত অবস্থান কী হবে, সেটি নির্ধারিত হবে কাল মৌসুমের শেষ দিনে।
রান তাড়ায় মহানগরের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আইচ মোল্লা। এ ছাড়া ২৪ বলে ৩৫ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ নাঈম। ৩৫ রানের ২৪-ই নাঈম নিয়েছেন বাঁহাতি স্পিনার আশরাফুল হাসানের করা টানা পাঁচ বলে। ইনিংসের দশম ওভারে দ্বিতীয় বলে স্ট্রাইক পাওয়ার পর নাঈমের স্কোরিং শট ছিল এমন ৬-৪-৪-৪-৬।
ম্যাচসেরা হয়েছেন মহানগরের আরিফ আহমেদ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
ফরহাদের বিদায়ী ম্যাচ জিততে রাজশাহীর চাই ২ উইকেট
শেষবারের মতো ব্যাট করতে নামার সময় ফরহাদ রেজাকে বাউন্ডারির বাইরে প্রথমবার গার্ড অব অনার দিলেন সতীর্থরা। এরপর মাঠে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনারও পেলেন এই অলরাউন্ডার। তবে বিদায়টা সুখকর হলো না, আউট হলেন প্রথম বলেই। সিলেটের পেসার সফর আলীর ইনসুইংয়ে পরাস্ত হয়ে হলেন এলবিডব্লু। ১৪৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২২৫তম ও শেষ ইনিংসে শূন্য রানে ফিরলেন বাংলাদেশের হয়ে ৩৪টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা ফরহাদ। দুই বছর পর প্রথম শ্রেণির ম্যাচ খেলা ফরহাদ রেজা বিদায় নিলেন ৩৮ বছর বয়সে। আগামীকাল অবশ্য আরেকবার মাঠে নামার সুযোগ পাচ্ছেন ফরহাদ রেজা। তাঁর দল যে ফিল্ডিংয়ে, পাচ্ছে ম্যাচ জয়ের সুবাসও।
চেতনায়২৪ ডেস্ক : 






































