ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কেমন আছেন হার্ট অ্যাটাকে আক্রান্ত তপন চৌধুরী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

কানাডা প্রবাসী দেশের প্রখ্যাত সংগীতশিল্পী তপন চৌধুরী হার্ট অ্যাটাক করেছেন। দেশটির মন্ট্রিয়েলে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক (হৃদরোগ) হয়েছে।

জনপ্রিয় এ শিল্পীর হার্ট অ্যাটাকের খবরটি গণমাধ্যমকে জানিয়ে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, তার (তপন চৌধুরী) হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

দীর্ঘদিন ধরেই সপরিবারে কানাডায় থাকেন সংগীতশিল্পী তপন চৌধুরী। দেশের বাইরে থাকলেও নিয়মিত অংশ নেন স্টেজ শোগুলোতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চেও তিনি গান গেয়েছেন। কানাডার মন্ট্রিয়েলে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সত্তরের দশকের শেষদিকে গানের জগতে পা রাখেন তপন চৌধুরী। ব্যান্ডের পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন তিনি। অল্প ক’দিনেই গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নেন এই সংগীতশিল্পী। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, তুমি আমার প্রথম সকাল, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, এই রুপালি চাঁদে, মনে করো তুমি আমি, পাথরের পৃথিবীতে কাচের হৃদয়, আজ ফিরে না গেলেই কি নয়, আকাশের সব তারা ঝরে যাবে, আমি কি বেঁচে আছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেমন আছেন হার্ট অ্যাটাকে আক্রান্ত তপন চৌধুরী

আপডেট সময় : ০৫:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪