ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গিনিতে ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত প্রায় ১০০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার সূত্রপাত হয় রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামরিক নেতা তথা প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার সম্মানে আয়োজিত এই ফুটবল ম্যাচে সমর্থকদের এমন রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাসপাতালে যত দূর চোখ যায়, শুধু লাশ আর লাশ…প্রায় ১০০ জনের মতো মারা গেছেন।’ আরেকজন চিকিৎসক বলেন, ‘কয়েক ডজন মারা গেছেন।’

ম্যাচ চলাকালীন রেফারির এক সিদ্ধান্ত ঘিরে অশান্তির সূত্রপাত হয় দুই দলের সমর্থকদের মধ্যে। এরপর ভয়াবহ রূপ নেয় ঘটনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক জনগণ বিক্ষোভ করছে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছে। ঘটনার পর থেকেই একের পর এক দেহ উদ্ধার করা হয়েছে স্টেডিয়াম চত্বর থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গিনিতে ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত প্রায় ১০০

আপডেট সময় : ০৬:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪