ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে সিরিজের দলেও নেই শান্ত, ফিরলেন আফিফ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।

এই সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়কেও। তারাও চোটের কারণে ছিটকে গেছেন আসন্ন এই সিরিজ থেকে। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা জাকির হাসান বাদ পড়েছেন। তবে জায়গা ধরে রেখেছেন সেই সিরিজে অভিষেক হওয়া নাহিদ রানা।

আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। এক দিন বিরতি দিয়ে সিরিজের পরের ম্যাচ ১০ ডিসেম্বর। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

বাংলাদেশ ওয়ানডে দল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ওয়ানডে সিরিজের দলেও নেই শান্ত, ফিরলেন আফিফ

আপডেট সময় : ০৪:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪