ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

ইসরায়েলের আরব অধ্যুষিত এলাকাগুলোতে যেসব মসজিদ আছে, সেখানে মাইকে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ও উগ্র ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। খবর টাইমস অব ইসরাইলের।

বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করতে পারবে।

এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেছেন, তিনি আইনটি চালু করতে পেরে ‘গর্বিত’। এর ফলে ‘মসজিদ থেকে শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরাইলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।’

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন ইসরাইলের বিরোধী দলীয় নেতারা। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। সমাজে অশান্তির আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির সমাজে ঘৃণা ও আরবদের নিপীড়নের জন্য বৈষম্য তৈরি করেছেন।  নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইসরায়েলে মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪