ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সংস্কারের আগে কোনো নির্বাচন নয়: ভিপি নূর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। দেশের পুরো প্রক্রিয়া শেষে কমপক্ষে ২ বছরের আগে আমরা কোনো নির্বাচন চাই না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখনো কিভাবে মিছিল মিটিং করে এমন প্রশ্ন রেখে এদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার ঘোষণা দেন।

রোববার বিকাল ৪টার দিকে শহরের  নতুনবাজার এলাকা গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিপি নুর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। ফ্যাসিবাদ যাতে আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি, জামায়াতসহ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

রোববার বিকালে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহির মুন্নার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সম্পাদক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

এ সময় নতুন বাজারের ব্যবসায়ী খোকন দের নেতৃত্বে ১০০ হিন্দু পরিবার ভিপি নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করেন। ভিপি নুর সদ্য যোগদানকারী  হিন্দু পরিবারের সদস্যদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

এ সময় ভিপি নুর সদ্য যোগদানকারীদের উদ্দেশ করে বলেন, আপনারা আগের চেয়ে এখন নিরাপদে আছেন এবং নিরাপদে থাকবেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কারের আগে কোনো নির্বাচন নয়: ভিপি নূর

আপডেট সময় : ১২:২৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪