ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের খালাসে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে এ স্বস্তি প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায়।

বিএনপি মহাসচিব বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

তারেক রহমানের খালাসে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ

আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪