ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টাঙ্গাইল-২ (ভূঞাপুর-‌গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তি পাওয়ায় তার নির্বাচনী আসনসহ টাঙ্গাইলে বিজয় মি‌ছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া জেলার ভূঞাপু‌র উপজেলা পরিষদের সাম‌নে সং‌ক্ষিপ্ত আলোচনাসভা ও বিজয় মি‌ছিল বের করা হয়।

ভূঞাপুর উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সে‌লু ব‌লেন, শেখ হা‌সিনা সরকারের তথাকথিত রায়ে ১৭ বছর জেলখানায় ছিলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তার মু‌ক্তির সংবা‌দে আজ‌কে বাংলা‌দেশ মু‌ক্তি পেল। এই রা‌য়ে আইনের শাসন প্রতি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, আব্দুস সালাম পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবদ্ধ রেখেছিল। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায়বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪