ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাতে সারা দেশে ৩ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হবে। সেজন্য রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে ৩ ঘণ্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত (মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট) কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিমিইউ-৪ এর চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাই এই সময়ে সিমিইউ-৪ এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

এমন অবস্থায় সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে সারা দেশে ৩ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

আপডেট সময় : ১১:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪