ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই: বেবী নাজনীন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

প্রায় ছয় বছর পর জন্মভূমি নীলফামারীর সৈয়দপুরের মাটিতে পা রেখেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। এসময় তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশ আমাদের সবার। আমাদের দেশের প্রতি ভালোবাসা চিরন্তন।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে একটি বিমানে বেবী নাজনীন সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ও দর্শনার্থীরা হর্ষধ্বণী দিয়ে তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলে বেবী নাজনীন বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দলের (বিএনপি) সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকব।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বেবী নাজনীন বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই। আমি সৈয়দপুরে এসেছি আপোষহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া চাই।

পরে গণ–অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত সাজ্জাদ হোসেনের বাঙালিপুরের বাসায় যান বেবী নাজনীন। সেখানে কিছু সময় কাটান। এ সময় সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখার সহসভাপতি ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই: বেবী নাজনীন

আপডেট সময় : ০৫:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪