ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চিন্ময়ের আইনি প্রক্রিয়া স্বচ্ছ করার আহ্বান ভারতের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁদের নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিন ধরে ভারতে বেশ আলোচনা চলছে। এ ছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। এ সবের মধ্যে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বললেন।

সাংবাদিকেরা জানতে চানতে চান, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ব্যাপারে ভারত কী বলছে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আশা করি, সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে।’

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা, ইসকন নিষিদ্ধের দাবিসহ অন্যান্য প্রসঙ্গেও প্রশ্ন করেন সাংবাদিকেরা। এ ব্যাপারে রণধীর জয়সওয়াল বলেন, ‘ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন।’

রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর আমরা বিবৃতি দিয়েছি। সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করি তাঁর বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে, সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তাঁর যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে তিনি পাবেন।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিন্ময়ের আইনি প্রক্রিয়া স্বচ্ছ করার আহ্বান ভারতের

আপডেট সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪