ইসকন কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফতে রাশেদা বাংলাদেশ।
আজ শুক্রবার ( ২৯ নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকবাজার শাহী মসজিদের ইমাম ও খতিব , ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতী মুহাম্মাদ মিনহাজ উদ্দিন।

মানববন্ধন শেষে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে সংক্ষিপ্ত আলোচনার ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, খেলাফতে রাশেদা বাংলাদেশ এর চেয়াম্যান মুফতি আজহারুল ইসলাম আশ্রাফী , মহাসচিব মাওলানা মীর্জা মোঃ ইয়াছিন , সাংগঠনিক সম্পাদক এ.এম জহিরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি রহমতুল্লাহ আরাবী, অর্থ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সাঈদ, মাওলানা ফয়জুর রহমান ও মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা ইসকন কর্তৃক চট্টগ্রামের আইনজীবী ব্যারিস্টার সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়েছেন ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারী ইসকনকে উগ্র সন্ত্রাসী জঙ্গি সংগঠন দাবী করে দ্রুত নিষিদ্ধের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, ভারতীয় কথিত গণমাধ্যমে আমাদেরকে মৌলবাদী ও জঙ্গি ট্যাগ দিয়ে মিথ্যা-বানোয়াট গুজব সংবাদ প্রচার করছে । আমরা বলে দিতে চাই এদেশে ইসকনের মত সন্ত্রাসীদের জায়গা হবেনা। অতিসত্ত্ব এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে।
চেতনায়২৪ ডেস্ক : 





































