সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোসাদ্দের খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ।
তিনি বলেন, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
চেতনায়২৪ ডেস্ক : 





































