ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান, বিপাকে নেতানিয়াহু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

সরাইলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজি হালেভি পদত্যাগের ঘোষণা করেছেন।  আগামী ডিসেম্বর নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায়।

এ পরিস্থিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন।

শুক্রবার গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালায়। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরাইলের নিরাপত্তা বাহিনী। সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরাইলি সেনাপ্রধান।

ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান, বিপাকে নেতানিয়াহু

আপডেট সময় : ০৭:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪