ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

উত্তর সিরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৫৭ জন নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

সিরিয়ার আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে ৫৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সিরিয়ার হায়াত তাহরির আল-শাম গোষ্ঠী দেশটির সেনাবাহিনীর ওপর আকস্মিক হামলা চালালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হায়াত তাহরির আল-শাম দ্বারা পরিচালিত একটি অভিযানের পর সংঘর্ষ শুরু হয়। গোষ্ঠীটি সিরিয়ার উত্তর-পশ্চিমের একটি অংশ নিয়ন্ত্রণ করে।

সংস্থাটি আরও জানায়, এই হামলায় হায়াত তাহরির আল-শাম ও সহযোগী দলগুলোর ২৬ সদস্য এবং সেনাবাহিনীর ৩১ সদস্য নিহত হয়েছেন। কয়েকবছর পর সিরিয়া ও তার মিত্র রাশিয়ার বিমান বাহিনী ওই এলাকায় হামলাকারী জঙ্গিদের ওপর আক্রমণ চালায়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আসাদ সরকার বিরোধী বিক্ষোভ দমন করার পর সিরিয়ার সংঘাত শুরু হয়। এতে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এতে দেশটির অবকাঠামো ও শিল্প খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর সিরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৫৭ জন নিহত

আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪