ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সড়কে অটোরিকশা নামানোর বিষয়ে ডিএমপির সতর্কতা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

ব্যাটারিচালিত রিকশার চালক, মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আদালতের নির্দেশনা মোতাবেক, আগের মতো ঢাকা মহানগরের ভেতরের সড়কে অটোরিকশা চলাচল করতে পারবে বলে জানান তিনি।

বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ট্রাফিক আইন মেনে চলা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না। কিন্তু ভেতরের সড়কগুলোতে পূর্বের ন্যায় এসব যান চলবে। এ ছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন।

বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান ও ঢাকার বিভিন্ন থানার ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কে অটোরিকশা নামানোর বিষয়ে ডিএমপির সতর্কতা

আপডেট সময় : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪