ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারে ব্যারিস্টার আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চকবাজারের সাধারন মুসুল্লি সমাজ।

আজ বুধবার ( ২৭ নভেম্বর) আসরের নামাজের পর এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

নামাজ শেষে তৌহিদী জনতা চকবাজার শাহী জামে মসজিদের চত্বরে জড়ো হয়।

চকবাজার শাহী মসজিদের ইমাম ও খতিব ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতী মুহাম্মাদ মিনহাজ উদ্দিনে নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চকবাজার মসজিদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে  সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন খেলাফতে রাশেদার যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী রহমতউল্লাহ আরবী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির হোসেন, ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতী সোলায়মান সাদী ও হাফেজ আশরাফ প্রমুখ।

সমাবেশে বক্তারা ইসকন কর্তৃক চট্টগ্রামের আইনজীবী ব্যারিস্টার সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়েছেন। ইসকনকে উগ্র সন্ত্রাসী জঙ্গি সংগঠন দাবী করে দ্রুত নিষিদ্ধের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ভারতীয় কথিত গণমাধ্যমে আমাদেরকে মৌলবাদী ও জঙ্গি ট্যাগ দিয়ে মিথ্যা-বানোয়াট গুজব সংবাদ প্রচার করছে । আমরা বলে দিতে চাই এদেশে ইসকনের মত সন্ত্রাসীদের জায়গা হবেনা। অতিসত্ত্ব  ব্যারিস্টার আলিফের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চকবাজারে ব্যারিস্টার আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪